বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তের মর্মান্তিক মৃত্যু

জাতীয় অর্থনীতি বিনোদন: বাসায় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন বলিউড ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক সঞ্জয় গুপ্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের বাসায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নির্মাতা হিসেবে সঞ্জয়ের ক্য়ারিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট ছিল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কাল্ট সিনেমা ‘কাঁটে’। 

লস অ্যাঞ্জেলেসে শুটিং করা এই গ্যাংস্টার ঘরানার ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত ও সুনীল শেঠির মতো তারকারা। মূলধারার বাণিজ্যিক ও স্টাইলিশ অ্যাকশন সিনেমার জন্য পরিচিত সঞ্জয় গুপ্ত মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের সংঘাত নিয়ে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিল’, ‘জিন্দা’, ‘জাজবা’ ও ‘মুম্বাই সাগা’। ২০০১ সালে প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হোয়াইট ফেদার ফিল্মস’।

সঞ্জয়ের এই আকস্মিক প্রয়াণে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা কামাল আর খানসহ চলচ্চিত্র জগতের অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্টাইলিশ অ্যাকশন ও অপরাধজগতের গল্প বলার ব্যতিক্রমী ধারার জন্য বলিউড তাকে সবসময় স্মরণ রাখবে।

জা. অর্থনীতি/এআর