জহির-সোনাক্ষী দম্পতির ভিন্নধর্মী থ্রিলার ‘তু হ্যায় মেরি কিরণ’

জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউডের জনপ্রিয় দম্পতি সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল জুটি বেঁধে আসছেন নতুন থ্রিলারধর্মী সিনেমা ‘তু হ্যায় মেরি কিরণ’-এ। রিল লাইফে নিজেদের মিষ্টি প্রেমের ভাবমূর্তি ভেঙে পর্দায় রোমাঞ্চকর ও নতুন কিছু উপহার দিতেই এই কাজটি বেছে নিয়েছেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জহির ইকবাল জানান, বিয়ের পর রোমান্টিক সিনেমায় কাজ করার একাধিক প্রস্তাব পেলেও গতানুগতিক ধারায় হাঁটতে চাননি তারা। দর্শকের মনে বিশেষ চমক তৈরি করার উদ্দেশ্যেই করণ রাওয়াল পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন তারা। অফস্ক্রিন রসায়নের পুনরাবৃত্তি না ঘটিয়ে স্ক্রিনে ভিন্ন ধাঁচের একটি চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন এই অভিনেতা।

চলতি বছরের ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে থ্রিলার ঘরানার এই সিনেমাটি। ছবিটিতে জাহিরকে একজন পজিটিভ ও ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে। অন্যদিকে, সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হওয়া জহির তার অভিনয় জীবন ও স্ত্রী সোনাক্ষীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন। বাস্তব জীবনের এই জুটির অনস্ক্রিন নতুন এই পরীক্ষা দর্শক মহলে ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জা. অর্থনীতি/এআর