জাতীয় অর্থনীতি বিনোদন: মুম্বাইয়ে প্রাণঘাতী গুলির হামলার মুখে পড়ার মাত্র চার দিন পরেই শহরটির খার ওয়েস্টে নিজের ৯ কোটি টাকার একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন বলিউড তারকা টাইগার শ্রফ। সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।
গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় নিজের গাড়িতে হামলার শিকার হন টাইগার। মোটরসাইকেলে আসা তিন সশস্ত্র হামলাকারী তার গাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। অল্পের জন্য তিনি রক্ষা পেলেও গাড়িতে বেশ কয়েকটি গুলি লাগে। এই ঘটনার পর ২২ অক্টোবর টাইগার তার দীর্ঘ আট বছর আগে কেনা ফ্ল্যাটটির হাতবদল সম্পন্ন করেন।
রিয়েল এস্টেট তথ্য বিশ্লেষক সংস্থা 'সিআরই ম্যাট্রিক্স'-এর নথি অনুযায়ী, খার ওয়েস্টের 'রুস্তমজী প্যারামাউন্ট' আবাসন প্রকল্পের ৯ তলায় অবস্থিত ১,২৯১.১৪ বর্গফুটের এই ফ্ল্যাটটি তিনি ৭.৬১ কোটি টাকায় কিনেছিলেন। সম্প্রতি তা প্রতি বর্গফুট প্রায় ৬৪,৮৯১ রুপি দরে ৯ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে।
এই রেজিস্ট্রেশনে ৫৪ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি প্রদান করা হয়েছে। গুলির ঘটনার পরপরই কোটি টাকার এই সম্পত্তি বিক্রি করায় বলিউডে নতুন এক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জা. অর্থনীতি/এআর