শরীফুল রাজকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির অভিযোগ এনেছেন 'ঠিকানা' সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী মিসেস শাহরিন আক্তার। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে একজন আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি।

নোটিশে অভিযোগ করা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া চুক্তি এবং এক্সক্লুসিভিটি বা নিষ্কৃতি শর্ত লঙ্ঘন করেছেন শরীফুল রাজ, যার ফলে সংশ্লিষ্ট প্রোডাকশন হাউজ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইনি নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর যথাযথ জবাব দিতে বলা হয়েছে রাজকে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব বা সমাধান না পাওয়া গেলে প্রযোজক বাধ্য হয়ে কঠোর আইনি পথে হাঁটবেন—এমনটাই পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আইনি নোটিশে।

—জা.অর্থনীতি/আইবিএম