ছবি: জাতীয় অর্থনীতি
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রি কলেজ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে র্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।
২ হাজার পিস ইয়াবাসহ ৬০ বছরের নারী গ্রেপ্তার
র্যালি শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা, প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
—জা. অর্থনীতি/এনজে