জাতীয় অর্থনীতি ডেস্ক: শ্রদ্ধায় ও বর্ণিল আয়োজনে আজ দেশজুড়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট:
শেরপুর
শেরপুরের নকলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
তাড়াইল (কিশোরগঞ্জ)
“শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বেলা ১১টায় তাড়াইল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
হোসেনপুর (কিশোরগঞ্জ)
"শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
পাবনা
“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠনে অগ্রযাত্রা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পাবনায়ও নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বাগেরহাট
‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে