জাতীয় অর্থনীতি বিনোদন: হাসপাতালে মরদেহ রেখেই সঙ্গী ব্যক্তির রহস্যজনক পলায়ন আর ধূম্রজালে ঘেরা মৃত্যুর ৩ বছর পার হলেও আজও অমীমাংসিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর আসল সত্য।
২০২৩ সালের ২ নভেম্বর উত্তরায় নিজ বাসা থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর থেকেই তার মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কেউ একে আত্মহত্যা বললেও অভিনয়শিল্পী সংঘসহ অনেকের মনেই দানা বেঁধেছিল খুনের সন্দেহ। তবে, ওইসময় আলোচনায় এসেছিলেন হিমুর কথিত ‘বয়ফ্রেন্ড’ জিয়াউদ্দিন রুফি।
লক্ষ্মীপুরে জন্ম নেওয়া হিমু ক্লাস টুতে পড়ার সময় থেকেই মঞ্চনাটকের সাথে যুক্ত হন। ১৯৯৯ সালে ঢাকায় এসে নাগরিক নাট্যাঙ্গনের মাধ্যমে পথচলা শুরু করা এই শিল্পী ২০০৫ সালে টেলিবিশন নাটকে নাম লেখান। ‘চেয়ারম্যান বাড়ি’, ‘বাটিঘর’ কিংবা চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’-এ অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।
জীবনের শেষ দিনগুলোতে কাজের সুযোগ কমে যাওয়ায় একাকিত্বে ভুগেছিলেন তিনি। মৃত্যুর দিন হাসপাতালে তাকে রেখে অজ্ঞাত ব্যক্তির পালিয়ে যাওয়া এবং ময়নাতদন্তের পর সঠিক কারণ নিয়ে দীর্ঘ প্রশ্ন ঝুলে থাকায় তার অকালপ্রয়াণ আজও বিনোদন অঙ্গনে এক গভীর ও বেদনাদায়ক রহস্য হয়ে রয়েছে।
জা. অর্থনীতি/এআর
