‘টপ গান’খ্যাত অভিনেতা টম স্কেরিটের চিরবিদায়

জাতীয় অর্থনীতি বিনোদন: হলিউড চলচ্চিত্র জগৎ হারাল এক উজ্জ্বল নক্ষত্রকে। বিশ্বখ্যাত কালজয়ী চলচ্চিত্র ‘টপ গান’, ‘এলিয়েন’ ও ‘ম্যাশ’-এর বর্ষীয়ান অভিনেতা টম স্কেরিট ২১ অক্টোবর  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে বার্ধক্যজনিত স্বাভাবিক কারণেই তার মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করেছে পরিবার। ছয় দশকের দীর্ঘ অভিনয়জীবনে নিজের ব্যক্তিত্বময় উপস্থিতি ও সিগনেচার গোঁফের জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন এই অভিনেতা।

১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আলোড়ন তোলেন স্কেরিট। তবে ১৯৮৬ সালের মেগা হিট ছবি ‘টপ গান’-এ টম ক্রুজের এয়ার ফোর্স ইনস্ট্রাক্টর ‘ভাইপার’ চরিত্রে তার অভিনয় আজও চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে আছে। এছাড়া ‘দ্য টার্নিং পয়েন্ট’ ও ‘এ রিভার রান্স থ্রু ইট’-এর মতো সফল চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।

দক্ষ অভিনয়, অনন্য ব্যক্তিত্ব ও মানবসেবায় অনুরাগের জন্যও তিনি সহকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। এই বরেণ্য অভিনেতার প্রয়াণে গোটা হলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জা. অর্থনীতি/এআর