স্পোর্টস ডেস্ক: মাঠের বাইরের জটিলতা আর নিষেধাজ্ঞা যখন ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে ধরেছে ঠিক তখনই আরও একবার নিজের অবস্থানে অনড় এই তারকা ফুটবলার।
ফুটবল বিশ্বকে তার কড়া বার্তা, ‘মানুষ আমার বর্তমান ফর্ম এবং গোলগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করছে না। আমি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০টি গোল করি না কেন—ইতিহাসের সেরা আমিই’।
ব্যস, আর কোনো কথা নেই। সংখ্যাগুলোই সব বলে দিচ্ছে। হাজার গোলের ক্লাবে পৌঁছানোর মাইলফলক অর্জনের ইচ্ছা থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় না গিয়ে পারফরম্যান্সেই নজর রাখছেন তিনি।
উল্লেখ্য, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় পর্তুগাল দল থেকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন এই পর্তুগিজ তারকা। কোচ জর্জ জেসুসের সঙ্গে তার তিক্ত সম্পর্কের কারণে মাঠে ফেরা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই অস্থিরতার মাঝেই সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে মনের এইসব কথা ব্যক্ত করেন সিআর সেভেন। নিজের সাম্প্রতিক ছন্দ ও পারফরম্যান্স মূল্যায়নে অবহেলার অভিযোগ তুলে রোনালদো এইসব বলেন।
জাতীয় দল ও ক্লাবে নিজের অস্পষ্ট ভবিষ্যৎ নিয়ে রোনালদো জানান, ‘আগামীকাল কী ঘটবে আমি জানি না। হয়তো কোনোদিন ঘুম থেকে উঠে দেখব আমার আর খেলার উৎসাহ নেই। তখন হয়তো থেমে যাব।
তবে যাই ঘটুক না কেন। ফুটবল ইতিহাসে নিজের নাম যে সবার উপরে এ নিয়ে মনে বিন্দুমাত্র সন্দেহ নেই এই বিশ্বতারকার।
জা. অর্থনীতি/এআর