হাজার গোলের মাইলফলক থেকে আর ২০ গোল দূরে রোনালদো

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সঙ্গে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ক্লাবের জার্সিতে গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার গোলের দিনে সৌদি প্রো লিগে আল দিরিয়াহকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮০-এ।  ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর মাত্র ২০টি গোল।

শুক্রবার রাতে আল নাসরের ঘরের মাঠ আল আউয়াল পার্কে ম্যাচের ২৩তম মিনিটে গোল করেন রোনালদো। কিংসলে কোমানের শট প্রতিপক্ষের গোলরক্ষক ওয়ালিদ আলী ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচের আগে রোনালদোর প্রতি সমর্থন জানিয়ে গ্যালারিতে ব্যানার প্রদর্শন করেন আল নাসর সমর্থকেরা। তাতে লেখা ছিল, ‘গ্রেটনেস ইজ আর্নড’-অর্থাৎ মহত্ত্ব অর্জন করে নিতে হয়। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারি থেকে তার নামে স্লোগানও দেওয়া হয়।

এর আগে পর্তুগাল জাতীয় দলের হয়ে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ না পেয়ে দলীয় শিবির ছেড়েছিলেন রোনালদো। পরে কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগও তোলেন তিনি।

রোনালদোর গোলের পর ৩৫তম মিনিটে জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন সামু কস্তা। ৭৭তম মিনিটে কোমানের গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়।

এই জয়ে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান পয়েন্ট অর্জন করেছে আল নাসর। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে আল কাদসিয়া।

জা.অর্থনীতি/এসআই