জাতীয় অর্থনীতি স্পোর্টস: আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য টনি ডি জর্জি ও আনরিখ নর্কিয়াকে ফের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রোটিয়ারা তাদের পেস আক্রমণকে বেশ সমৃদ্ধ করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে চোট পাওয়া পেসার নর্কিয়া দলে ফিরেছেন। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় লুঙ্গি এনগিডিকে এই স্কোয়াডে রাখা হয়নি। সব মিলিয়ে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ, ডেন প্যাটারসন ও নর্কিয়া—এই ছয় পেসারকে নিয়ে গড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগ।
অন্যদিকে ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েৎজি ও কাইল ভেরেইনাদের মতো খেলোয়াড়রা বাদ পড়েছেন। স্পিন বিভাগে সাইমন হারমার ও কেশব মহারাজের সঙ্গে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন জুবাইর হামজা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বেই প্রোটিয়ারা মাঠে নামবে।
সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উচুতে অবস্থিত জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের হাইভেল্ড কন্ডিশনে পেসাররা বাড়তি বাউন্স ও সুবিধা পাবেন। প্রোটিয়া কোচ শুকরি কনরাড প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করলেও ঘরের মাঠে নিজেদের পেস শক্তির ওপরই পূর্ণ আস্থা রাখছেন।
আগামী ১১ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দক্ষিণ আফ্রিকার অনুশীলন ক্যাম্প।
জা. অর্থনীতি/এআর
