ভিডিও কল কেলেঙ্কারিতে বিতর্কে ভারতীয় পেসার গুরনুর ব্রার

জাতীয় অর্থনীতি স্পোর্টস: নিউজিল্যান্ড সিরিজের ঠিক আগে মাঠের বাইরের একটি আপত্তিকর ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ভারতের তরুণ পেসার গুরনুর ব্রার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত ছবি ও চ্যাট ভাইরাল হওয়ায় ভারতীয় ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়।

রেডিটে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, বাগদানের পরও গুরনুর স্ন্যাপচ্যাটে একাধিক তরুণীর সঙ্গে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও চ্যাটে যুক্ত হতেন। এমনকি তার ব্যক্তিগত কিছু শার্টবিহীন সেলফি ও কথোপকথনের স্ক্রিনশটও অনলাইনে ফাঁস হয়েছে। তবে ফ্যাক্টচেক করেও ভাইরাল হওয়া এসব ছবি ও দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

আগামী ৪ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ সিরিজের ঠিক আগে এমন বিতর্কিত খবর দলের অন্দরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন ক্রীড়া বিশ্লেষকরা। 

২৬ বছর বয়সী এই পেসার ভারতের হয়ে এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলে ১৪টি উইকেট শিকার করেছেন।

জা. অর্থনীতি/এআর