জাতীয় অর্থনীতি স্পোর্টস: হংকং সিক্সসেস টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল আফগানিস্তান। ফাইনালে গুলবাদিন নাইবের দলের এই ইতিহাসগড়া জয়ের মূল নায়ক ছিলেন বিধ্বংসী ব্যাটার ইমরান মীর।
মং ককের মিশন রোড গ্রাউন্ডে ফাইনালে টসে হেরে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ ওভারে ৫ উইকেটে ১১৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করে। দলের পক্ষে ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ঝড়ো ৪৪ এবং অ্যালেক্স রস অপরাজিত ২৯ রান করেন।
জবাবে ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দ্রুত দুই উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ইমরান মীর ও ফারমানউল্লাহ সাফির অবিচ্ছিন্ন ২১ বলের ৮৭ রানের ঝড়ো জুটিতে মাত্র ৫.১ ওভারেই জয় নিশ্চিত করে তারা। ৩৭৮.৫৭ স্ট্রাইক রেটে মাত্র ১৪ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হন ইমরান মীর। এছাড়া সাফি ৭ বলে অপরাজিত ২৬ রান করেন।
পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারায় আফগানরা। দুর্দান্ত এই জয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের ক্রমবর্ধমান শক্তির আরেকটি দারুণ প্রমাণ রাখল আফগানিস্তান।
জা. অর্থনীতি/এআর
