জাতীয় অর্থনীতি বিনোদন: জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর সাফল্য উদযাপনের অনুষ্ঠান থেকে অভিনেত্রী পরিণীতি চোপড়া ও জেনিফার উইঙ্গেটের মধ্যে বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে ভুয়া খবরের কঠোর সমালোচনা করেছেন পরিণীতি ও জেনিফার দুজনেই।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও ঘিরে, যেখানে দেখা যায় কেক কাটার ভিড়ে জেনিফার পরিণীতির পেছনে পেছানোর চেষ্টা করছেন। এই সাধারণ দৃশ্যটিকেই সামাজিক মাধ্যমে পরিণীতির ‘হিংসা’ ও জেনিফারকে ‘উপেক্ষা’ করার ট্যাগ দিয়ে কিছু অসাধু কনটেন্ট ক্রিয়েটর পরিবেশন করেন।
বিষয়টি নজরে আসতেই ইনস্টাগ্রামে ক্ষোভ ঝারেন পরিণীতি চোপড়া। তিনি জানান, মনগড়া ভিডিওগুলো দেখে তিনি ও জেনিফার নাকি হেসেই খুন হচ্ছেন! একে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়ে পরিণীতি বলেন, “জেনিফার আমার সব সময়ের প্রিয় সহশিল্পী। কাদা ছোড়াছুড়ির নোংরা খেলা বন্ধ করা উচিত।”
অন্যদিকে জেনিফারও পরিণীতিকে সমর্থন জানিয়ে লেখেন, “সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় আমি নিজ থেকেই পেছনে সরে গিয়েছিলাম। আমাদের মধ্যে শুধুই ভালোবাসা ও সম্মান বিদ্যমান।”
রেডিসন ডি সিলভা পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। রহস্য ও ড্রামাভিত্তিক এই সিরিজটির মাধ্যমে দুজন তারকা শিল্পীর মধ্যে গভীর পেশাদার বন্ধুত্ব তৈরি হয়েছে। কুৎসিত গুঞ্জন ছাপিয়ে তাদের এই পারস্পরিক আস্থা ভক্তদের মাঝে নতুন করে ইতিবাচক বার্তা তৈরি করেছে।
জা. অর্থনীতি/এআর
