জাতীয় অর্থনীতি বিনোদন: ক্যানসারের কঠিন লড়াই আর অনিশ্চয়তার ভেতরেই দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেত্রী হিনা খান। কোনো জটিল আয়োজন নেই। ঘরে বসে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে রকি জয়সওয়ালকে বিয়ে করার সেই আবেগঘন অনুভূতির কথা এবার প্রকাশ্যে আনলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, প্রখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জার এক নতুন শো-তে এসে নিজের বিয়ের এই হঠাৎ সিদ্ধান্তের পেছনের গল্প তুলে ধরেন হিনা। ২০২৪ সালে হিনা খানের থার্ড স্টেজ স্তন ক্যানসার ধরা পড়ার পর ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ের নিজ বাড়ির ছাদে ঘরোয়াভাবে তাদের আকদ সম্পন্ন হয়।
ক্যানসারের চিকিৎসা চলাকালীন ভবিষ্যতের অনিশ্চয়তা থেকেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। হিনা জানান, রকিকে তিনি সোজাসাপ্টা বলেছিলেন হয় অন্য কাউকে বিয়ে করতে, নয়তো তাকেই বিয়ে করতে। কারণ আগামী দিনগুলোতে কী হবে তা অনিশ্চিত। রকিও নির্দ্বিধায় হিনার সেই প্রস্তাবে সায় দেন।
জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়’-এর সেট থেকে শুরু হওয়া প্রেম ক্যানসারের মতো কঠিন সময়ে আরও শক্ত ভিত্তি পায়। সব বিভেদ ভুলে ভালোবাসা ও আইনি সম্পর্কের সুতোয় বাঁধা পড়েন এই তারকা জুটি হিনা ও রকি।
জা. অর্থনীতি/এআর
