অক্টোবরের সেরা কর্মী নির্বাচিত, ছয়জনকে সম্মাননা
ছবি: জাতীয় অর্থনীতি

অনলাইন ডেস্ক: কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে দৈনিক জাতীয় অর্থনীতির অক্টোম্বর মাসের ‘সেরা কর্মী’ সম্মাননা পেয়েছেন ছয় কর্মী। 

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় অর্থনীতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন সম্পাদক মো. ইসমাইল আলী।

সম্মাননাপ্রাপ্তরা হলেন সৈয়দ ইকবাল; উপ-প্রধান প্রতিবেদক, মোফাজ্জেল বিদ্যুৎ; স্টাফ রিপোর্টার, লামিয়া আক্তার তাজিন; নিউজরুম এডিটর, মাহবুব হাসান খান; সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, সৈয়দ আহমেদ সোহাগ; ভিডিও এডিটর, হারুনুর রশিদ; স্টাফ রিপোর্টার।

প্রসঙ্গত, এবার ফিচারধর্মী সেরা রিপোর্টিংকেও পুরস্কারের বিবেচনায় আনা হয়েছে। এ বিষয়ে এবার সেরা প্রতিবেদন হিসেবে  বিবেচিত হয়েছে প্রতিবেদক হারুনুর রশিদের 'চিঠির ডাকঘরে এখন পার্সেলের ভিড়' প্রতিবেদনটি।

অনুষ্ঠানে সম্পাদক মো. ইসমাইল আলী সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী অক্টোম্বর মাসে জাতীয় অর্থনীতির ‘সেরা কর্মী’ নির্বাচন করা হয়েছে। এ মাসে ছয়জনকে এ স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়েছে। কাজের প্রতি আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় তিনি একে একে নির্বাচিত সেরা কর্মীদের নিজ হাতে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকার বিভিন্ন বিভাগের কর্মীরা।

—জা. অর্থনীতি/এলএটি