জাতীয় অর্থনীতি স্পোর্টস: কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়াতে আয়োজিত ‘কমনওয়েলথ ফিউচার স্টারস’ টি-টেন ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার সামিউন বশির রাতুল। অ্যান্টিগার বিখ্যাত স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবারের (১ নভেম্বর) এই ম্যাচে তিনি ‘ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩’ দলের হয়ে মাঠ মাতাবেন।
২০২৬ কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত এই প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবে ক্যারিবীয় অনূর্ধ্ব-২৩ এবং ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দল। ১৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলে ইত্যবসরে অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।
১২ সদস্যের এই দলে রাতুল ছাড়াও রয়েছেন ইংল্যান্ড, কানাডা ও বারমুডার উদীয়মান ক্রিকেটাররা। রাতুলদের মেন্টর ও অনারারি ম্যানেজার হিসেবে ডাগআউটে থাকবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার।
অন্যদিকে, ক্যারিবীয় অনূর্ধ্ব-২৩ দলকে দিকনির্দেশনা দেবেন কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস। তরুণদের এই ম্যাচ ছাড়াও রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি বিশেষ টি-৫ ম্যাচ অনুষ্ঠিত হবে।
জা. অর্থনীতি/এআর
