জাতীয় অর্তনীতি স্পোর্টস: স্টামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির কাছে ২-০ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা ৯ ম্যাচে জয়শূন্য দলটি এখন অবনমন অঞ্চলের মাত্র ১ পয়েন্ট ওপরে অবস্থান করছে।
ম্যাচের প্রথমার্ধে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করে ইউনাইটেড। বিরতির পর ৫০ মিনিটে মরগান রজার্সের চমৎকার গোলে লিড নেয় চেলসি। এরপর লিসান্দ্রো মার্তিনেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রেড ডেভিলরা। এই সুযোগে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন কোল পালমার।


বোর্নমাউথের কাছে হারের পর চেলসির বিপক্ষেও এই পরাজয় কোচ মাইকেল ক্যারিকের চাকরিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে গ্যালারি থেকে ক্যারিককে বরখাস্ত করার স্লোগানও শোনা গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের এই পারফরম্যান্স বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জা. অর্থনীতি/এআর
