জাতীয় অর্থনীতি স্পোর্টস: এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। রোববার (১ নভেম্বর) ভারতের পাঞ্জাবের জলন্ধরে অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।
বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে ২১তম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার চেয়ে ২৭তম স্থানে থাকা বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও, এই ব্যবধানকে সংখ্যা হিসেবে দেখে মাঠের লড়াইয়ে মোটেই ছাড় দিতে নারাজ লাল-সবুজের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শনিবার (৩১ অক্টোবর) হালকা দৌড় ও স্ট্রেচিং অনুশীলনে ভুলত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি কৌশলগত প্রস্তুতি সেরেছেন বাংলাদেশি হকি খেলোয়াড়রা।
ম্যাচের প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে গোলরক্ষক বিপ্লব কুজুর ও আশরাফুল হক সাদ জানান, আগের ম্যাচগুলোর পারফরম্যান্সের ঘাটতি নিয়ে নিবিড় কাজ করা হয়েছে এবং রোববার কোরিয়ার বিপক্ষে মাঠে সেরা পারফরম্যান্স উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য। শক্ত প্রতিপক্ষকে চমকে দিয়ে ইতিবাচক ফল পেতে উন্মুখ হয়ে আছে বাংলাদেশ।
জা. অর্তনীতি/এআর
