উদ্বোধনী ম্যাচেই ভারত-বাংলাদেশ মুখোমুখি

জাতীয় অর্থনীতি স্পোর্টস: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জমকালো উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার (২৭ অক্টোবর) শক্তিশালী স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের পাঞ্জাবের জলন্ধরে অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:২০ মিনিটে।

ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে আজ নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেশন সফলভাবে সম্পন্ন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং নিজেদের সেরাটা দিতে কঠোর পরিশ্রম করেছেন খেলোয়াড়রা। টুর্নামেন্টের উদ্বোধনী এই মহারণের আগে দলের সার্বিক প্রস্তুতি ও কৌশল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক আশরাফুল ইসলাম ও টিম ম্যানেজার রাহুল রায়।

এশিয়ার হকির এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য বাংলাদেশ দল এখন সম্পূর্ণ প্রস্তুত। প্রতিবেশী দুই দেশের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে হকিপ্রেমীদের মাঝেও ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ে নিজেদের সেরা খেলা উপহার দিয়ে দারুণ শুরুর ব্যাপারে আশাবাদী পুরো দল।

জা. অর্থনীতি/এআর