সংসার ভাঙার গুঞ্জন ‘সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার’ জানালেন ফারুকী

জাতীয় অর্থনীতি বিনোদন: জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙার গুঞ্জন নিয়ে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী। কাজের ব্যস্ততার মাঝে এসব গুঞ্জনে কান না দিয়ে নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।

সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে ফারুকী জানান, তাকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রোপাগান্ডা ও ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে। মিথ্যা খবরে কখনো সত্য ঘটনা ঘটে না এবং এসব নিয়ে কথা বলে বিষয়টিকে প্রশ্রয় দিতে চান না তারা। তিশাও বর্তমানে একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের আলোচনায় ব্যস্ত সময় পার করছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চললেও পেশাগত কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন ফারুকী। সম্প্রতি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি। এর মধ্যে একটির দৃশ্যধারণ ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হয়েছে। এছাড়া নতুন একটি প্রেমের সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন, যার সম্ভাব্য নাম রেখেছেন ‘টু হেল, উইথ লাভ’।

image

অন্যদিকে, গুঞ্জনের মাঝেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফুলস্ক্রিন’ নিয়ে ব্যস্ত রয়েছেন তিশা। এসব গুঞ্জনে না জড়িয়ে দুজনেই নিজেদের কাজে মনোযোগ দিয়েছেন।

জা. অর্থনীতি/এআর