জাতীয় অর্থনীতি বিনোদন: মার্কিন র্যাপার নিকি মিনাজ কি হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন? সম্প্রতি প্রেসিডেন্টের উড়োজাহাজ 'এয়ার ফোর্স ওয়ান'-এর একটি ভিডিও কেন্দ্র করে ছড়ানো এমন জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।
সামাজিক মাধ্যমে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং মিনাজের একটি ভিডিও শেয়ার করে কৌতুক করে লেখেন, হয়তো তারা নতুন প্রেস সেক্রেটারি পেয়ে গেছেন। এছাড়া সাবেক প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া মাত্র পাঁচ দিনের মাথায় পদচ্যুত হওয়ার পর দুই হোয়াইট হাউস কর্মীও মিনাজের নাম তুলে ধরেন। তবে হোয়াইট হাউস বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মূলত ভুয়া তথ্য দেওয়ার কারণে কেটি জ্যাকারিয়াকে পদত্যাগ করতে বলার পরেই এই শূন্য পদের সৃষ্টি হয়। জ্যাকারিয়া নিজেকে আইনজীবী দাবি করলেও তিনি ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় পাস করতে পারেননি। বিষয়টিকে স্রেফ একটি কৌতুক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা; সংগীত তারকা নিকি মিনাজের হোয়াইট হাউসে যোগ দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্র হলিউড লাইফের।
জা. অর্থনীতি/এআর