জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সাথী আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার ভাটি কলকিহারা এলাকার জাকিরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় অসাবধানতাবশত সে নদের পানিতে ডুবে তলিয়ে যায়।
সাথীকে পানিতে ভেসে উঠতে না দেখে তার ফুফু চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
—জা. অর্থনীতি/এনজে