ক্যানসারের সাথে লড়াই করে চিরবিদায় তুলনা’র

জাতীয় অর্থনীতি বিনোদন: মরণব্যাধি ক্যানসারের সাথে লড়াই শেষে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে এই শিল্পীর দাফন সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। পরবর্তীতে গত ২০ অক্টোবর অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় তার ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানান, তত দিনে এই মরণব্যাধি তার শরীরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল। অস্ত্রোপচারের পর দুই দিন স্বাভাবিক থাকলেও শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের কন্যা তুলনা অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফিতেও সুনামের দীর্ঘ সময় সাথে কাজ করেছেন। তার এই অকাল প্রয়াণে বিনোদন ও ফ্যাশন অঙ্গনের সহকর্মীদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া।

জা. অর্থনীতি/এআর