স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই বাংলাদেশ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। রোববার (১৮ অক্টোবর) ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় যাত্রাবিরতি বা ট্রানজিট নিতে পারেন ফুটবলের সর্বোচ্চ অভিভাবক।
বাফুফে সূত্রে জানা গেছে, থিম্পু যাওয়ার পথে সরাসরি ফ্লাইট জটিলতার কারণে তিনি ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারেন। ইনফান্তিনো ঢাকায় ট্রানজিট নিলে যাতে কোনো ধরনের বিলম্ব ছাড়া দ্রুত ইমিগ্রেশন ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করা যায়, সেজন্য আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করেছেন।
ইমিগ্রেশন জটিলতা এড়াতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি জোনে ফিফা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও শীর্ষ কর্মকর্তারা।
এর আগে ২০১৯ সালেও সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি।
জা. অর্থনীতি/এআর