রেফারিদের নিয়ে বিষোদ্গার: ২৫ হাজার পাউন্ড জরিমানা স্প্যানিশ কোচের

স্পোর্টস ডেস্ক: রেফারিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়লেন ফুলহামের নতুন কোচ আলভারো আরবেলোয়া। মন্তব্য বিতর্কে তাকে ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ ৭৫ হাজার টাকা।

গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফুলহাম। ম্যাচ শেষে আরবেলোয়া ইঙ্গিত দেন, প্রিমিয়ার লিগের রেফারিরা ইউনাইটেডের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেন। 

কোচের এমন বক্তব্য রেফারিদের সততাকে ক্ষুন্ন করেছে বলে মনে করে এফএ। এদিকে আরবেলোয়া নিজের দোষ স্বীকার করায় তাকে এই জরিমানা করা হয়।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিন বছরের চুক্তিতে ফুলহামে আসা এই স্প্যানিশ কোচের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ৬ ম্যাচে কোনো জয় না পেয়ে টেবিলের তলানিতে থাকা ক্লাবটির ওপর এই মাশুল যেন অনেকটাই মাথার ওপর আকাশ ভেঙে পড়া’র অবস্থা।

জা. অর্থনীতি/এআর