অনলাইন ডেস্ক: এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (০৪ অক্টোবর) এ দাম নির্ধারণ করা হয়। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে। যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা।
এর আগে, ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বিইআরসি এ দাম নির্ধারণ করে। এর আগে, গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়।
—জা.অর্থনীতি/আইবিএম