জাতীয় অর্থনীতি অনলাইন: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে তাকে প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারের সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে মাইক হাতে এক শিক্ষার্থীকে বলতে শোনা যায়, আর কখনো চুয়েটের মাটিতে পা রাখবেন না এমন শর্তেই আমাদের নবনিযুক্ত ভিসিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এ সময় জেলা প্রশাসকের পাশে উপাচার্যকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এর আগে, এদিন বিকেল পৌনে ৫টার দিকে জেলা পুলিশ সুপার মাসুদ আলমকে সঙ্গে নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে প্রবেশ করেন জেলা প্রশাসক।
—জা.অর্থনীতি/জেআরটি