সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকীতে সভা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব বিশ্রুত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাচনা সভা ও সঙ্গীতায়োজন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মো. আলী আজম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন, মিজানুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম। এ সময় বক্তারা এই মহাপুরুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। 

বক্তারা বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ব্রাহ্মণবাড়িয়ার গর্ব ছিলেন না। সারা পৃথিবীজুড়েই তার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল। সংগীত সাধনার মাধ্যমে তিনি সারাবিশ্বের মাঝে তিনি বাংলাদেশকে তুলে ধরেছিলেন। 

—জা. অর্থনীতি/এনজে