চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। সদর মডেল থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী মোছা. রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে সদর মডেল থানার আজাইপুর পুকুরপাটান এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আজাইপুরের রাজিয়া বেগম (৪৭), মাঝপাড়া বালিগ্রামের মফিজুল (৫০) এবং আজাইপুরের রুমি বেগম (২৭)।

পুলিশ জানান, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানান, চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি