কন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: প্রতিবেশীকে ফাসাতে নিজের সাড়ে তিন বছরের শিশু কন্যাকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে শরীফ আলী তার শিশু কন্যা রুনা বেগমকে নৃশংসভাবে হত্যা করেন। পরবর্তীতে ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হয়।

তবে পুলিশের তদন্ত ও আদালতে সাক্ষ্য-প্রমাণে শরীফ আলীর সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই রায়ের মাধ্যমে জঘন্য অপরাধের বিরুদ্ধে আদালত একটি কঠোর বার্তা দিয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সচেতন মহল।

—জা. অর্থনীতি/এলএটি