লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তৈয়ার বাপের বাড়ির বাসিন্দা মফিজ উল্যাহর বাড়িতে সশরীরে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
পরিদর্শনকালে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইউএনও। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং চররুহিতা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে প্রশাসনিক সকল ধরণের সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি