'আওয়ামী লীগের মতো বালুর ট্রাক দিয়ে আমাদের আটকানো হয়েছিল'
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, মৌলভীবাজার থেকে গাড়ী বহর নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার পর থেকে পুলিশ আমাদের ব্যারিকেড দেয়। আমরা রাস্তার উপর ৫ ঘণ্টা ছিলাম। বিএনপি-আওয়ামী লীগের মতো বালুর ট্রাক দিয়ে আমাদের আটক করে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে যাত্রা আগে এই বক্তব্য দেন তিনি।

বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তারা। হামলা ও হয়রানির প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি নিয়ে এনসিপির নেতারা সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সিলেটে তারা জুলাই পদযাত্রা ও জনসভা করবেন বলে জানা গেছে।

১৪৪ ধারার কারণে আটকা পড়লেন এনসিপি নেতাকর্মীরা

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, গতকাল (বুধবার) মৌলভীবাজার থেকে গাড়ী বহর নিয়ে শ্রীমঙ্গল যাওয়ার পর থেকে পুলিশ আমাদের ব্যারিকেড দেয়। আমরা রাস্তার উপর ৫ ঘণ্টা ছিলাম।

তিনি অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসীদের হামলায় আমাদের একটা ছেলের চোখ নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের সময় পুলিশের যে পোশাক ছিল, বিএনপির আমলেও একই পোশাক। তারা কি করল, ছাত্রদলের কর্মসূচি দেখে ১৪৪ ধারা জারি করল। যাতে আমরা হবিগঞ্জে কর্মসূচি পালন করতে না পারি।

শ্রীমঙ্গলের চা-কন্যায় পুলিশি বাধার মুখে এনসিপি শীর্ষনেতৃত্ব

নাসিরুদ্দিন পাটোয়ারী দাবি করেন, হবিগঞ্জে আমরা মামলা করতে যাচ্ছিলাম, এ সময় ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

উল্লেখ্য, ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এরপর হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

বাহুবলে ঢুকতে দেয়নি পুলিশ, বৃষ্টিতে রাস্তায় বসে আছেন এনসিপি নেতারা

এর ফলে মঙ্গলবার শ্রীমঙ্গল ও বুধবার বাহুবলের কামাইছড়ায় এনসিপির নেতাদের আটকে দেয় পুলিশ। কামাইছড়া পুলিশ ক্যাম্প থেকেই অনলাইনে মামলা দায়ের করতে হয় নেতাদের।

—জা. অর্থনীতি/এলএটি