টিকে থাকার লড়াই শুরু আলজেরিয়া-জর্ডানের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে আলজেরিয়া ও জর্ডান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। যার ফলে বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণ দুই দলের সামনেই।

দুই দলই ‘জে’ গ্রুপের দল। এই দুই দলের খেলা নিয়ে খুব একটা কারো আগ্রহ না থাকলেও এই গ্রুপে সবারই নজর থাকে আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য। গতকাল রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে হতাশ করেননি মেসিও কাউকে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশের সময় সকাল ৯টায়  গ্রুপের বাকি দুই সঙ্গী আলজেরিয়া ও জর্ডানের ম্যাচ মাঠে বল গড়া শুরু হয়ে গেছে।

একাদশ ঘোষণা করেছে দুই দল, চলুন দেখে নেওয়া যাক...

আলজেরিয়া একাদশ
ইয়াজিদ আবুলাইলাহ (গোলরক্ষক), হুসাম আবু দাহাব, ইয়াজান আল আরাব, আব্দুল্লাহ নাসিব, মোহান্নাদ আবু তাহা, নুর আল রাওয়াবদেহ, নিযার আল রাশদান, ইহসান হাদ্দাদ, আলি ওলওয়ান, মাহমুদ আল মারদি, মুসা আল তামারি।

জর্ডান একাদশ
লুকা জিদান (গোলরক্ষক), রায়ান আইত-নুরি, রামি বেনসেবাইনি, ইসা মান্দি, রাফিক বেলঘালি, রামিজ জেররৌকি, হিছাম বৌদাওই, ইব্রাহিম মাজা, ফারেস চাইবি,
রিয়াদ মাহরেজ, আমিন গুইরি।

—জা. অর্থনীতি/এএইচএ