স্পোর্টস ডেস্ক: আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। আইসিসির তথ্যমতে, সম্প্রতি টিকিট নিবন্ধন প্রক্রিয়া চালুর মাত্র ১২ দিনের মধ্যে ১৪২টি দেশ থেকে ১ কোটি ৫০ লাখের বেশি আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধন করেছেন প্রায় সাড়ে ৪৪ লাখ মানুষ।
আগামী ২১ নভেম্বর (২০২৬) পর্যন্ত আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকিটের জন্য আবেদন করা যাবে। আইসিসি জানিয়েছে, আগে আবেদন করলেই টিকিট নিশ্চিত নয়, অতিরিক্ত চাহিদার ক্ষেত্রে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। নির্বাচিত দর্শকরা পরবর্তীতে ইমেলের মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাবেন।
আগামী বছর (২ অক্টোবর) থেকে শুরু হওয়া ক্রিকেটের এই মহাযজ্ঞ ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন থেকেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সূত্রমতে, টিকিট প্রাপ্তির আগ্রহে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দর্শকরা।
ক্রিকেটের এই জমজমাট আসরের পর্দা নামবে আগামী বছর (২০২৭) সালের ২১ নভেম্বর।
জা. অর্থনীতি/এআর