সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি। ব্যাটালিয়নের আওতাধীন ১৫টি বিওপি এলাকার ৭২ কিলোমিটার সীমান্তে ইতিমধ্যে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়দের সাথে নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে রাত-দিন টহল জোরদার করেছেন বিজিবি সদস্যরা। যেকোনো ধরনের অপতৎপরতা ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দারা যাতে কোনোভাবেই শূন্য রেখায় (জিরো লাইন) প্রবেশ না করেন, সেজন্য বিজিবির পক্ষ থেকে মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এখন পর্যন্ত সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর বা পুশইনের ঘটনা ঘটেনি।

—জা. অর্থনীতি/এলএটি