নাটোর প্রতিনিধি: নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরের দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বালুবোঝাই একটি ট্রাকের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৮ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানান তিনি।
এসআই আলমগীর আরও জানান, দুর্ঘটনায় ট্রাকচালক নিহত হয়েছেন। আর নিহত অন্যরা বাসের যাত্রী বলে জানা গেছে।
—জা. অর্থনীতি/এএইচএ