রোনালদোর ফেরা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক: পর্তুগাল জাতীয় দলে ৪১ বছর বয়সী তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ফেরা নিয়ে ধোঁয়াশা কাটছে না। কোচের সঙ্গে দ্বন্দ্বের পর তার জাতীয় দলে না ফেরার সম্ভাবনাই বেশি বলে আভাস দিয়েছেন বোন এলমা আভেইরো।

নেশনস লিগে নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে গত আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। ঘটনার পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে সাময়িক নিষিদ্ধ করলেও সভাপতি পেদ্রো প্রোয়েন্সা নভেম্বরেই অধিনায়ককে ফিরে পেতে আগ্রহী।
এদিকে এক প্রকাশনা অনুষ্ঠানে রোনালদোর বোন এলমা জানান, বিশ্বাসঘাতকতার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন এবং রোনালদোর না ফেরার সম্ভাবনাই বেশি। তিনি আক্ষেপ করে বলেন, জাতীয় দলে রোনালদোর অবদানের সঠিক মূল্যায়ন হচ্ছে না।

অন্যদিকে রোনালদোর সতীর্থ ভিতিনিয়া আশা প্রকাশ করেছেন, রোনালদো দ্রুত দলে ফিরে গোলযোগ মিটিয়ে ফেলবেন। তবে পর্তুগাল ছেড়ে ক্লাব আল নাসরে ফিরে গোল পেলেও, নিজেকে ইতিহাসের সেরা দাবি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ৯৮১ গোলের এই মালিক। তার এমন আচরণ ও মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সাবেক সতীর্থ ওয়েইন রুনি।

জা. অর্থনীতি/এআর