ইনফান্তিনোতেই আস্থা এশিয়ার: ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে পূর্ণ সমর্থন

জাতীয় অর্থনীতি স্পোর্টস: বিতর্ক ও সমালোচনার ঝড় সামলে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে বড় জয় পেলেন জিয়ান্নি ইনফান্তিনো। অতীতে মতপার্থক্য থাকলেও আসন্ন মেয়াদে তাকেই বিশ্ব ফুটবলের সর্ব্বোচ্চ পদে দেখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

জাপানের টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর প্রতি নিঃশর্ত সমর্থন জানানো হয়। সেখানে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা সরাসরি উপস্থিত থেকে ইনফান্তিনোর যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন।

উল্লেখ্য, বিশ্বকাপের স্বত্ব বেসরকারি খাতে ছাড়ার বিতর্কিত পরিকল্পনা নিয়ে কিছুদিন আগেই উয়েফা ও এএফসির তোপের মুখে পড়েন ফিফা সভাপতি। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাতিল করে এশিয়ার আস্থা অক্ষুণ্ণ রাখতে পেরেছেন তিনি।

শেখ সালমান স্পষ্ট জানান, ফুটবলের বৃহত্তর স্বার্থে অতীতের অনাকাঙ্ক্ষিত দূরত্ব ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। ফলে চতুর্থ ও শেষ মেয়াদের লড়াইয়ে বেশ শক্ত অবস্থানে চলে এলেন ইনফান্তিনো।

জা. অর্থনীতি/এআর