জাতীয় অর্থনীতি স্পোর্টস: জাতীয় ক্রিকেট দলের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, দলের মূল সংকট মিডল অর্ডারে নয়, বরং প্রথম ১০ ওভারে টপ অর্ডারের দ্রুত উইকেট পতনেই ব্যাকফুটে চলে যাচ্ছে বাংলাদেশ।
সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হওয়া নুরুল হাসান সোহানের প্রসঙ্গে হাবিবুল বাশার স্বীকার করেন, অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে কেবল মিডল অর্ডারকে দায়ী না করে তিনি টপ অর্ডারের ব্যাটিং শৃঙ্খলার ওপর জোর দেন।
বাশার জানান, পরিসংখ্যান স্পষ্ট বলে যে ওপেনিং জুটি ভালো সূচনা দিলে দল নিয়মিতই বড় রান সংগ্রহ করতে সক্ষম হয়। শুরুতেই ২-৩টি উইকেট হারিয়ে বসলে পরের ব্যাটারদের ওপর অনাবশ্যক চাপ তৈরি হয়। এটি স্বাভাবিক খেলায় বাধা সৃষ্টি করে। তাই কাঠগড়ায় মিডল অর্ডারকে না তুলে সমাধান খুঁজতে হবে ওপেনিংয়েই।
জা. অর্থনীতি/এআর