নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ১৪৯ সদস্যকে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের এ পদোন্নতি দেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে পদোন্নতির এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র উপপরিদর্শক থেকে নিরস্ত্র পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৯১ জন। সশস্ত্র উপপরিদর্শক থেকে সশস্ত্র পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৪৯ জন। আর সার্জেন্ট থেকে শহর ও যানবাহন পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৯ জন।
তিনটি প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের নতুন পদে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
—জা. অর্থনীতি/এএইচএ