বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

অনলাইন ডেস্ক: রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট ৭টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর অনুযায়ী রাত ৭টা ৫০ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই সাথে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

—জা.অর্থনীতি/আইবিএম