ওমান উপকূলে জাহাজে হামলা, ভারতীয় নাগরিক নিহত

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা আরও ১৩ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামের বাণিজ্যিক জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

হামলার নিন্দা জানিয়ে ভারত বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় দিল্লি গভীরভাবে উদ্বিগ্ন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। তবে নিহত সেই নাগরিকের পরিচয় জানানো হয়নি।

—জা.অর্থনীতি/জেআরটি