নাহিদার নেতৃত্বে পাকিস্তান বধের মিশনে মাঠে নামছে টাইগ্রেসরা

জাতীয় অর্থনীতি স্পোর্টস: নিগার সুলতানার অধ্যায় শেষে বাংলাদেশ নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে অভিষেক ঘটতে চলেছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের। আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আজমানে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তাঁর এই নতুন পথচলা।

১০ দলের এই টুর্নামেন্টে 'বি' গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড। নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে আগামী ১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে ১৫ সদস্যের বাংলাদেশ দল।

দলে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। তবে চোটের কারণে পেসার মারুফা আক্তারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগ্রেসদের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপা মিশনের জমজমাট সূচনা করতে মুখিয়ে আছে নাহিদার দল।

জা. অর্থনীতি/এআর