ফোর্বসের বিশ্লেষণে ‘সর্বকালের সেরা আয়ের শীর্ষ ১০ চলচ্চিত্র’

জাতীয় অর্থনীতি বিনোদন: হলিউডে এক বিলিয়ন বা দুই বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ার পেছনে কোন মূল উপাদানগুলো কাজ করে? ফোর্বসের বিশ্লেষণে উঠে এসেছে, সর্বকালের সেরা আয়ের চলচ্চিত্রগুলোর সাফল্যের মূল চাবিকাঠি হল দর্শকপ্রিয়তা এবং পরিচিতি। নিচে ‘সর্বকালের সেরা আয়ের শীর্ষ ১০ চলচ্চিত্রের তালিকা ও আয় তুলে ধরা হল।

সর্বকালের সেরা আয়ের শীর্ষ ১০ চলচ্চিত্র

১. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯) – ২.৯৪১ বিলিয়ন ডলার 
২. অ্যাভাটার (২০০৯) – ২.৯২৩ বিলিয়ন ডলার 
৩. স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে (২০২৬) – ২.৫১৯ বিলিয়ন ডলার 
৪. অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার (২০২২) – ২.৩৩৪ বিলিয়ন ডলার 
৫. নে ঝা ২ (২০২৫) – ২.২৭০ বিলিয়ন ডলার 
৬. টাইটানিক (১৯৯৭) – ২.২৬৪ বিলিয়ন ডলার 
৭. স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেলস (২০১৫) – ২.০৭১ বিলিয়ন ডলার 
৮. অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) – ২.০৫২ বিলিয়ন ডলার 
৯. স্পাইডারম্যান: নো ওয়ে হোম (২০২১) – ১.৯২১ বিলিয়ন ডলার 
১০. জুটোপিয়া ২ (২০২৫) – ১.৮৭০ বিলিয়ন ডলার 

image

বক্স অফিসের কিছু ব্যতিক্রমী রেকর্ড

বিশ্বব্যাপী আয়ের দিক থেকে 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' শীর্ষে থাকলেও উত্তর আমেরিকার বাজারে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়েছে 'স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে'। যুক্তরাষ্ট্রে ছবিটি ৯৫৮.৭ মিলিয়ন ডলার আয় করে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। 

সাফল্যের পেছনের মূল রহস্য

ফোর্বসের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষ ১০ সিনেমার মধ্যে ৯টিই আগে থেকেই পরিচিত কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি বা সিক্যুয়েলের অংশ। একমাত্র 'টাইটানিক' বাস্তব ঘটনা ও গভীর মানবিক অনুভূতির ওপর ভিত্তি করে নির্মিত মৌলিক গল্প, যা একাডেমি অ্যাওয়ার্ডে ১১টি অস্কার জিতেছিল। 
ঝুঁকি ও স্বাধীন নির্মাতাদের উত্থান

কেবল বিশাল বাজেটই সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না। ক্রিস্টোফার নোলান ও জেমস ক্যামেরন বক্স অফিসে সফল হলেও বড় তারকার ছবিও অনেক সময় ফ্লপ হতে পারে। এর বিপরীতে, ইউটিউবভিত্তিক স্বাধীন নির্মাতা কারি বার্কারের মাত্র ৭.৫ লাখ ডলার বাজেটের হরর ছবি 'অবসেশন' বিশ্বজুড়ে ৫২০ মিলিয়ন ডলার আয় করে তাক লাগিয়ে দিয়েছে। 

তাই অন্ধভাবে বিলিয়ন ডলারের পেছনে না ছুটে দর্শককে প্রলুব্ধ করতে পারে এমন মৌলিক ও আকর্ষক গল্পই হলিউডের ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি। 

জা. অর্থনীতি/এআর