জাতীয় অর্থনীতি ডেস্ক: ক্যারিয়ারের একসময় পিএসজির জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেছিলেন ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো! শুধু তাই নয়, প্যারিসের গ্যালারিতে ৫০ হাজার পর্তুগিজ সমর্থকের উপস্থিতিও কল্পনা করেছিলেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদে থাকাকালে দেখা সেই স্বপ্ন শেষ পর্যন্ত আর পূরণ হয়নি! কেন পিএসজিতে খেলতে চেয়েছিলেন ফুটবলের এই মহাতারকা?
প্যারিসের ক্লাব পিএসজির জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, পার্ক দে প্রিন্সেসের গ্যালারিতে ৫০ হাজার পর্তুগিজ সমর্থকের উপস্থিতিও কল্পনা করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’ অরজয়ী এই ফুটবলার। এমনটাই জানিয়েছেন ফ্রান্স ফুটবলের সাবেক প্রধান সম্পাদক ও ব্যালন ডি’ অরের সাবেক দায়িত্বপ্রাপ্ত পাসকাল ফেরে।
ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরে জানান, ২০১৬ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’ অর জয়ের পর রোনালদোর সঙ্গে এক নৈশভোজে দেখা হয়েছিল তার। সেখানে ফ্রান্স ফুটবলের আরও ১৫ থেকে ২০ জন কর্মী উপস্থিত ছিলেন।
সেই আড্ডায় রোনালদো নাকি বলেছিলেন, একদিন পিএসজির জার্সি গায়ে পার্ক দে প্রিন্সেসে খেলতে চান তিনি। আর গ্যালারিতে তাকে স্বাগত জানাবেন ৫০ হাজার পর্তুগিজ সমর্থক।
ফেরের বক্তব্য অনুযায়ী, কথাটি কিছুটা রসিকতা করে বললেও পিএসজিতে খেলার ইচ্ছা রোনালদোর সত্যিই ছিল। প্যারিসে পর্তুগিজদের উল্লেখযোগ্য উপস্থিতিও তার এই আকাঙ্ক্ষার অন্যতম কারণ ছিল বলে জানান তিনি। সেই সময় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলতেন রোনালদো। তবে, শেষ পর্যন্ত পিএসজির হয়ে মাঠে নামা হয়নি তার।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ এই তারকা। এরপর খেলেছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে। পরে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন তিনি।
ফুটবল ক্যারিয়ারে একাধিক শীর্ষ ক্লাবে খেলা রোনালদোর পিএসজিতে খেলার স্বপ্ন অবশ্য অপূর্ণই থেকে গেছে। পাসকাল ফেরের এই স্মৃতিচারণের মধ্য দিয়ে সামনে এসেছে পর্তুগিজ তারকার ক্যারিয়ারের এক অজানা আকাঙ্ক্ষার গল্প।
পিএসজির জার্সি গায়ে পার্ক দে প্রিন্সেসে খেলার স্বপ্ন দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফ্রান্স ফুটবলের সাবেক প্রধান সম্পাদক পাসকাল ফেরের দাবি, ২০১৬ সালে পঞ্চম ব্যালন ডি’ অর জয়ের পর এক নৈশভোজে রোনালদো এই ইচ্ছার কথা জানিয়েছিলেন। প্যারিসের গ্যালারিতে ৫০ হাজার পর্তুগিজ সমর্থক তাকে স্বাগত জানাবেন, এমন কল্পনাও ছিল তার। তবে, শেষ পর্যন্ত পিএসজিতে খেলা হয়নি রোনালদোর।
—জা. অর্থনীতি/এলএটি
