৪৮ ঘণ্টার আল্টিমেটামের জবাব দিলেন চিত্রনায়ক শরিফুল রাজ

জাতীয় অর্থনীতি বিনোদন: ‘ঠিকানা’ সিনেমা নিয়ে প্রযোজকের পাঠানো আইনি নোটিশের কড়া জবাব দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। চুক্তিভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগের মুখে পড়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার তিনিও বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করবেন।

প্রযোজক শাহরিন আক্তারের পাঠানো ৪৮ ঘণ্টার আলটিমেটামের জবাবে রাজ জানান, প্রযোজকপক্ষের আসল চাওয়া কী—টাকা নাকি শিডিউল, এ নিয়েই মূলত বিভ্রান্তি তৈরি হয়েছে। 

শিডিউল বা কাজের বিষয়ে তিনি বরাবরই পেশাদার হলেও এমন নোটিশ তাকে বেশ অবাক করেছে। তার দাবি, ঈদে ছবি মুক্তির কথা বলা হলেও অন্য ছবিতে কাজ করা যাবে না—এমন কোনো শর্ত চুক্তিতে ছিল না। তা ছাড়া নোটিশে সিনেমাটি ঈদের পরে মুক্তির কথা বলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে শিডিউল নিয়ে কখনো জটিলতা তৈরি হয়নি উল্লেখ করে রাজ বলেন, প্রযোজক-পরিচালকদের প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে। তবে পেশাদার এই দ্বন্দ্বে ‘ঠিকানা’ সিনেমার ভবিষ্যৎ নিয়ে এখন চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

জা. অর্থনীতি/এআর