সিলেট প্রতিনিধি: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
বইমেলা আয়োজন উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় নগরের কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আলোকিত সিলেট’-এর আয়োজনে এবং জেলা ও মহানগর জাসাসের সার্বিক সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হচ্ছে।
বইমেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাহিদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান। কবি ও কথাসাহিত্যিক এবং বইমেলা কমিটির সদস্যসচিব মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক ছয়ফুল আলম পারুল এবং আলোকিত সিলেটের সহ-সভাপতি, লেখক ও ব্যাংকার জগলুল হক, কবি ও আলোকিত সিলেটের সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আউয়াল মিসবাহ, সিলেট মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।
এছাড়া বক্তব্য দেন- দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, জসিম বুক হাউস প্রকাশনীর প্রকাশক ও স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন, দিরাই উপজেলার সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আলোকিত সিলেটের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান তালুকদার, সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি ও গল্পকার মো. আতিকুল ইসলাম, নাট্যকার কামাল আহমদ, কবি জেসমিন বেগম, মো. কাজিম আহমদ ও মোশাহিদ মিয়াসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, বই মানুষের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা এবং লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে বইমেলার গুরুত্ব অপরিসীম। সিলেট বইমেলা সফল ও সার্থক করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।
আয়োজকেরা জানান, বইমেলায় স্টল বুকিং চলছে। আগ্রহী প্রকাশক ও প্রতিষ্ঠানগুলোকে স্টল বুকিংয়ের জন্য ০১৭১২-৯৬১৭৩৫ অথবা ০১৭৩৪-৯২১১৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন থাকবে। সবার জন্য উন্মুক্ত এ বইমেলায় আয়োজকেরা বইপ্রেমী, লেখক, পাঠক ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
‘সিলেট বইমেলা-২০২৬’ বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এবং সিলেটে বই পড়ার সংস্কৃতি আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
—জা. অর্থনীতি/এনজে
