জাতীয় অর্থনীতি স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্লাব জটিলতার কারণে আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়া যাবে না দুই গুরুত্বপূর্ণ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে।
আজ জাতীয় দলের অনুশীলনের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন কোচ টমাস ডুলি। তবে আশার কথা হলো, আগামী ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দিয়ে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই ফুটবলার মাঠে নামতে পারেন বলে আশা করছেন কোচ।
মূলত ক্লাব থেকে খেলোয়াড় ছাড়ার নির্দিষ্ট নিয়ম ও সময়ের কারণেই দলের শুরু থেকে তাদের পাওয়া যাচ্ছে না। ৩০ সদস্যের প্রাথমিক দলের মাত্র ২১ জন রোববার (২৫ অক্টোবর) ক্যাম্পে যোগ দেওয়ায় পূর্ণ দল নিয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না কোচ। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই সাফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
জা. অর্থনীতি/এআর