অ্যাস্টন ভিলা’র কাছে মৌসুমের প্রথম পরাজয় ম্যানচেস্টার সিটির

জাতীয় অর্থনীতি স্পোর্টস: টানা ৭ জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে হারের মুখ দেখলো ম্যানচেস্টার সিটি। উনাই এমেরির অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে তারা। ভিলা পার্কে স্বাগতিকদের জয়ের মূল কারিগর নিকোলাস জ্যাকসন, যিনি জোড়া গোল করে দলকে দুর্দান্ত জয় এনে দেন। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই সিটির রক্ষণের ভুলে বল পেয়ে ভিলাকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে প্রথমার্ধে সমতায় ফিরতে না পারলেও বিরতির পর খেলা শুরুর ৫২ মিনিটে হেডে সমতা ফেরান সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। চলতি লিগে এটি তার নবম গোল।

তবে সমতার আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি এনজো মারেসকার দলের জন্য। ম্যাচের ৬০ মিনিটে বদলি নামা ইব্রাহিম এমবায়ের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ভিলাকে আবারও এগিয়ে নেন জ্যাকসন।

শেষ দিকে আর্লিং হলান্ডের একটি নিশ্চিত হেড গোললাইন থেকে ইয়ান মাতসেন ফিরিয়ে দিলে সিটির পয়েন্ট ভাগাভাগির আশাও শেষ হয়ে যায়।
ভিলা পার্কে সিটির বিপক্ষে এটি অ্যাস্টন ভিলার টানা চতুর্থ জয়। এই প্রথম হারেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি, তবে ব্যবধান কমানোর সুযোগ তৈরি হলো প্রতিদ্বন্দ্বীদের সামনে।

জা. অর্থনীতি/এআর